ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অভিনেত্রী পরীমণিকে আটক করেছে র‌্যাব

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৪আগস্ট) বিকাল ৪টার দিকে পরীমণির বনানীর বাসায় এই অভিযান শুরু করে র‌্যাব।


র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পরীমণিকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑